নারী আবার ফুটবলার কীসের, নারী অন্দরমহলের জীব: শাওন

বিনোদন ডেস্ক, আরটিভি

রোববার, ০২ ফেব্রুয়ারি ২০২৫ , ০৮:৫৭ পিএম


নারী আবার ফুটবলার কিসের! নারী অন্দরমহলের জীব: শাওন
ছবি: সংগৃহীত

একটা সময় অভিনয়ে ছিলেন নিয়মিত। কিন্তু স্বামী লেখক-নির্মাতা হ‍ুমায়ূন আহমেদের মৃত্যুর পর মেহের আফরোজ শাওনকে আর অভিনয়ে দেখা যায়নি। অভিনয়ে না দেখা গেলেও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব তিনি। প্রায় সময়ই নানা ইস্যুতে নিজের অভিমত প্রকাশ করেন সোশ্যাল মিডিয়ায়। এবার বাংলাদেশের নারী ফুটবলারদের নিয়ে মুখ খুললেন তিনি। 

বিজ্ঞাপন

দীর্ঘদিন থেকে কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহ করে আসছে বাংলাদেশের নারী ফুটবল দল। তার অধীনে না খেলার বিষয়টি বলে আসছিলেন সাবিনা খাতুন-মাসুরা আক্তাররা। কিন্তু বাফুফে সেই বাটলারকেই ২ বছরের জন্য আবার কোচ করেছে।

  নেপালে সাফ চ্যাম্পিয়নশিপ খেলা চলাকালে কোচ পিটার বাটলার ও বাংলাদেশের  নারী ফুটবল দলের দ্বন্দ্ব শুরু হয়।

বিজ্ঞাপন

মাঠের বাইরের এমন দ্বন্দ্বের পরও অবশ্য দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। চ্যাম্পিয়ন হলেও দুই পক্ষের দ্বন্দ্ব মিটে যায়নি। কোচ বাটলার দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পাওয়ায় এবার সেই দ্বন্দ্ব আরো চরমে উঠেছে। দ্বন্দ্ব এতটাই যে ইংলিশ কোচ দায়িত্বে থাকলে গণ-অবসর নেওয়ার হুমকি দিয়েছেন সাবিনা খাতুন-মনিকা চাকমারা।

এ নিয়ে শনিবার (১ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে একটি পোস্ট দেন মেহের আফরোজ শাওন। 

বিজ্ঞাপন

Capture

শাওন তার পোস্টে লেখেন, নারী আবার ফুটবলার কিসের! নারী অন্দরমহলের জীব। বাচ্চা পয়দা করবে, পালবে; রানবে-খাওয়াবে… স্বামীর মনোরঞ্জন করবে।

বিজ্ঞাপন

তিনি আরও উল্লেখ করেন, এসব ন্যাকা কান্না দেখে তাদেরকে আর মাথায় তুলব না। আমি ‘এমেজিং মেটিকুলাসলি ডিজাইনড’ প্ল্যানের পরিণতিতে পাওয়া বাংলাদেশ ২.০-এর সুশীল নাগরিক।

আরটিভি/এএ 

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission